ব্রেক আপ স্টোরি

(ব্রেক আপ স্টোরি)
*****************
- রেহান তুমি বুয়েটে চান্স পাও নি । আমার অনেক ড্রিম ছিল বাবাকে বলব আমার বি এফ বুয়েটে পড়ে...


সামিয়ার কথা শুনে রেহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সামিয়া আক্ষেপের স্বরে বলতে থাকল,

- রেহান এখন আমি আমার বাবাকে কি বলব? 

টেল মি রেহান । 
- বুয়েট কি সব কিছু?
- রেহান তুমি বুঝতে পারছ না । আমার বড় আপুর হাজব্যান্ড আমেরিকা থেকে পি এইচ ডি নিয়ে এসেছে । মেঝ আপুর হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার । আর ছোট আপুর বয় ফ্রেন্ড মেডিক্যা ফাইনাল ইয়ারে পড়ছে...

সামিয়ার কথা শুনে রেহান ঠাণ্ডা গলায় বলল,
- তো আমাকে তুমি কি করতে বল । যেহেতু আমি বুয়েটে চান্স পাই নি । তুমি কি চাচ্ছ না রিলেশনটা কনটিনিউ করতে?

সামিয়া কান্না জড়ানো গলায় বলল,
- রেহান তুমি আমাকে ভুল বুঝ না । আমি আমার আব্বুকে কি বলব? আমার আব্বুর মাথা খাট হয়ে যাবে, আব্বু তোমাকে মেনে নেবে না ।
- আমি বুয়েটে চান্স পাই নি দেখে তোমার আব্বু আমাকে মেনে নেবে না?


সামিয়া রেহানের প্রশ্নের কোন উত্তর দিল না । অন্য দিকে তাকিয়ে রইল । সামিয়ার চোখ জলে টলমল করতে লাগল । রেহান ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
- থাক সামিয়া । আমাদের রিলেশান টা এখানে থেকে যাক । আমি যেহেতু বুয়েটে চান্স পাই নি । সো আমিও চাই না তোমার বাবা আমার জন্য ছোট হোক । কারন তোমার বাবা তো আমার বাবার মতনই.. ভালো থেকো ।

রেহান মাথা নিচু করে হাঁটতে শুরু করল । পেছন থেকে সামিয়া ডেকে বলল,
- রেহান প্লীজ নিজের খেয়াল রেখ ।
রেহান সামিয়ার কথার কোন সাড়া দিল না । হাটতে থাকল ।

সামিয়া জোর গলায় বলল,
- রেহান আমার চেয়ে ব্যাটার মেয়ে তুমি তোমার লাইফে পাবা । ডোন্ট গেট আপসেট রেহান । আই ইউল প্রে ফর ইয়ু...

রেহান কোন উত্তর দিল না । এক সময় রেহান দৃষ্টিসীমার বাইরে চলে গেল । এবং তার একটু পর রেহানের ফোন আসল সামিয়ার ফোনে,
- সরি সামিয়া
- সরি কেন?
- আমি তোমাকে মিথ্যা বলেছি
- মানে?
- আমি আসলে বুয়েটে চান্স পেয়েছি । টপ টেনের ভেতর আমার পজিশন আসছে... ছোট এই মিথ্যাটা বলার জন্য সরি । ভালো থেকো । আমার চেয়ে ব্যাটার ছেলেই তুমি পাবা । আই ইউল প্রে ফর ইয়ু...

রেহান লাইন কেটে দিল । সামিয়া সাথে সাথে রেহানের ফোনে কল দিল । কিন্তু রেহানের নাম্বারটা বন্ধ পাওয়া গেল । 

" ব্রেক আপ স্টোরি "

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.